সরকারি যোজনা/প্রাকল্পো

Shramashree Scheme 2025: বড় সুখবর! বছরে ₹60,000 সহ নানা সুবিধা, শুরু হলো আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ সরকারের Shramashree Scheme চালু হয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিকরা মাসে ₹5,000 করে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ভাতা পাবেন, অর্থাৎ মোট বছরে ₹60,000। এর সঙ্গে এককালীন ₹5,000 ভ্রমণ অনুদানও মিলবে। রেজিস্ট্রেশন সরাসরি অ্যাপ ও…

মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন শ্রমশ্রী প্রকল্প ২০২৫, যেখানে বছরে ₹60,000 সহ আর্থিক ও সামাজিক সুবিধা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের Shramashree Scheme চালু হয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিকরা মাসে ₹5,000 করে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ভাতা পাবেন, অর্থাৎ মোট বছরে ₹60,000। এর সঙ্গে এককালীন ₹5,000 ভ্রমণ অনুদানও মিলবে। রেজিস্ট্রেশন সরাসরি অ্যাপ ও পোর্টাল থেকে করা যাচ্ছে। সরকারি হেল্পলাইনও সক্রিয়।

উদ্দেশ্য

  • বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিকদের নিরাপদে ফেরা ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা।
  • আর্থিক সহায়তা, খাবার, চিকিৎসা, বাসস্থান, কাজ শেখা আর স্থানীয় চাকরির সুযোগের মাধ্যমে স্থায়ী সহায়তা দেওয়া হবে।

প্রধান সুবিধা

  • মাসিক ₹5,000 ভাতা সর্বোচ্চ ১২ মাস + এককালীন ₹5,000 ভ্রমণ অনুদান।
  • খাদ্যসাথী প্রকল্পে রেশন সুবিধা, স্বাস্থ‍্যসাথীতে ক্যাশলেস চিকিৎসা।
  • শিশুদের বিনামূল্যে স্কুল ভর্তির সহায়তা, থাকার ব্যবস্থা ও কমিউনিটি কিচেন সুবিধা।
  • Utkarsh Bangla-র মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, Karmashree-র মাধ্যমে জব কার্ড এবং ছোট ব্যবসার জন্য ঋণ সহায়তা।

কারা আবেদন করতে পারবেন

  • পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী অভিবাসী শ্রমিক, যাঁরা অন্য রাজ্য বা বিদেশ থেকে ফিরেছেন বা ফিরছেন।
  • প্রয়োজনীয় নথি: পরিচয় ও ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, অভিবাসী কাজের প্রমাণ, ছবি ও আধার-লিঙ্কড মোবাইল নম্বর

Also read: OASIS Scholarship 2025: আবেদন করলেই ছাত্রছাত্রীরা পাবেন বছরে ₹48,000 টাকা দেওয়া হবে

আবেদন ও স্ট্যাটাস দেখার নিয়ম

  • অফিসিয়াল পোর্টাল বা অ্যাপে রেজিস্ট্রেশন করুন। OTP ভেরিফিকেশন করে ফর্ম পূরণ ও নথি জমা দিন।
  • স্ট্যাটাস দেখতে অ্যাপ/পোর্টালে লগইন করুন। প্রয়োজনে হেল্পলাইন 1800 1030 009 অথবা WhatsApp 9147727666-এ বার্তা পাঠান।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আপনার মতামত সহায়তা আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 👉 দ্রুত আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে যোগ দিন। স্ক্রিনের ডান দিকে অথবা পোস্টের শুরুতেই জয়েন লিঙ্ক দেখতে পাবেন।

About The Author

Akash

Hello! I’m Akash, a dedicated content writer focused on government schemes and public welfare updates. I specialize in breaking down complex policies into simple, easy-to-understand articles that help people know their eligibility, benefits, and application process. My goal is to make every Sarkari Yojana accessible to all.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *